• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে করোনায় কর্মহীন সংস্কৃতিকর্মীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান

দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুর জেলায় করোনায় ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া সংস্কৃতিকর্মীদের ২০২০-২১ অর্থবছরের কল্যাণ অনুদান খাত থেকে এককালীন আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চেক বিতরণ করা হয়। ২০ মে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে (কাঞ্চন ১) জেলা প্রশাসকের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনোয়ার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামিউল ফেরদৌস।
খালেদ মোহাম্মদ জাকী বলেন, করোনা ভাইরাসের প্রভাবে অন্যান্য মানুষদের নেয় সংস্কৃতিকর্মীরাও কর্মহীন হয়ে পড়েছেন।
 সংস্কৃতিকর্মীদের পাশে সরকার সবসময় ছিল। তাদের দুরাবস্থার সময়‌ও সরকার তাদের পাশে রয়েছে। সংস্কৃতি থেকে আমাদের সমাজকে আলাদা করা সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতিমনা একজন প্রধানমন্ত্রী। তিনি সব সময় দেশের মানুষের কথা ভাবেন। সংস্কৃতিকর্মীদের কথা ভাবেন। আমরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব তিনি যেন আপনাদের পাশে সব সময় থাকে।
এ সময় দিনাজপুর জেলার ১০০ সংস্কৃতিকর্মীদের মাঝে কল্যাণ অনুদান খাত থেকে এককালীন ৫০০০ টাকার আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ