• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগঞ্জে উপজেলা ছাত্রলীগ সভাপতির টাকা ছিনতাই

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।। পীরগঞ্জে উপজেলা ছাত্রলীগ সভাপতির আল কিবরিয়া আবেদিনের ৩ লাখ টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কলেজ বাজার এলাকায় শহীদ অধ্যাপক গোলাম মোস্তফা সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদিন জানান, রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান কলেজ বাজার (সাদ্দাম স্টোর) প্রতিদিনের ন্যায় বন্ধ করে বাড়িতে ফেরার সময় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দুইজন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তার হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই ব্যাগে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল বিক্রির প্রায় ৩ লক্ষাধিক টাকা ছিল।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওই বাজারের মুক্তা ষ্টোরের মালিক বিপুল জানান আমরা ব্যাসায়ীরা আতঙ্কে আছি। তিনি আরও ক্ষোভে বলেন এখন যে পরিস্থিতি, পুলিশের সহায়তা নিয়ে আমাদের বাড়ী থেকে যাতায়াত করতে হবে। প্রশাসনের কোন নজরদারি নেই।

উল্লেখ্য সম্প্রতি কলেজ হাটের ব্যবসায়ী গোলাম নবী দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ