• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাঁধে সিলিন্ডার বেঁধে মাকে হাসপাতালে নেয়া সেই ছেলেকে সংবর্ধনা

সিসি নিউজ ডেস্ক ।। ঝালকাঠির নলছিটিতে কাঁধে সিলিন্ডার বেঁধে করোনা আক্রান্ত মাকে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাওয়া সন্তান জিয়াউল হাসান টিটুকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (২২ মে) বেলা ১১টায় নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে জিয়াউল হাসান টিটিুর হাতে সম্মাননা স্বারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা সিকদার।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, টিটুর মা করোনা বিজয়ী রেহানা পারভীন ও ছোটো ভাই রাকিবুল হাসান ইভান, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-আমিন তালুকদার, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সম্পাদক কেএম সবুজ, সাংবাদিক অলোক সাহা, সাংবাদিক ইসমাঈল হোসাঈন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন, মাকে এবং তার সন্তানকে নিয়ে করা অনুষ্ঠানটি আমার আট বছরের চাকরি জীবনের সেরা আয়োজন। এই আনন্দটুকু সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে। টিটু ভাইয়ের মায়ের সম্পূর্ণ সুস্থতা কামনা করি।

নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, টিটু তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে যে উপায়ে মাকে নিয়ে হাসপাতালে পৌঁছেছে সেটি একটি বিরল ঘটনা। আমরা টিটুকে সংবর্ধিত করতে পেরে আনন্দিত।

টিটু’র মা রেহানা পারভীন অনুভূতিব্যক্ত করে বলেন, আমি শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের যা উপদেশ দিতাম সেই সেবাগুলোই এখন সন্তানদের কাছ থেকে পাচ্ছি। এছাড়াও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

টিটু বলেন, সন্তান মায়ের জন্য করবে এটাই স্বাভাবিক। এতে সংবর্ধিত হওয়ার কিছু নেই। তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্যারসহ সরকারি যেসব কর্মকর্তারা আমাকে ফোন দিয়ে উৎসাহ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত, জিয়াউল হাসান টিটু গত ১৭ এপ্রিল শরীরের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেলে করে করোনা আক্রান্ত মা রেহানা পারভীনকে অক্সিজেন দিয়ে ঝালকাঠির নলছিটি উপজেলার বাড়ি থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেদিন বিকেলে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক থেকে তোলা মা-ছেলের হাসাপাতালে যাওয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিলো। এরপর অনেক গণমাধ্যমে খবরটি প্রচারিত হয়।

রেহানা পারভীন ঝালকাঠির নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাকিম মোল্লার স্ত্রী। রেহানা নলছিটি বন্দর প্রাথমিক স্কুলের শিক্ষক। তার সন্তান জিয়াউল হাসান টিটু কৃষি ব্যাংক ঝালকাঠি সদর শাখার সিনিয়র অফিসার। বড় ছেলে পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মিঠু। ছোটো ছেলে রাকিবুল হাসান ইভান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ