• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকায় নারীসহ আটক ১৩

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় দুটি বাড়ীতে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে নারীসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২মে) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।
আটককৃতরা হলেন- জয়পুরহাট শহরের নতুনহাট শেখপাড়া মহল্লার খোকন মিয়ার স্ত্রী হনুফা খাতুন (৩৫), মৃত আবু তাহের এর স্ত্রী মালেকা খাতুন (৪৮), শাহাজানের স্ত্রী রোজি (৩০), মন্টু মিয়ার ছেলে আসলাম হোসেন (৩২), সুখনগর মহল্লার আব্দুর রশীদের মেয়ে টুম্পা খাতুন (২২), আক্কেলপুর উপজেলার শান্তনগর মহল্লার আব্দুল মালেকের স্ত্রী বৈশাখী খাতুন (২২), বাবু আক্তারের স্ত্রী শিল্পী খাতুন (২৬), কালাইয়ের নান্দাইল গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে ইব্রাহিম (৪৫), উদয়পুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী রোজিনা (২৬), তোফাজ্জল হোসেনের ছেলে মামুন (৩৫), ক্ষেতলাল উপজেলার কুসুমপুর গ্রামের মোকলেছ এর মেয়ে মোমেনা খাতুন (৩২), নওগাঁর বদলগাছী উপজেলার গোয়াল ভিটা গ্রামে মৃত আজিজুল হকের ছেলে আবু মুসা (২০), আদাইপুর গ্রামের কমলের স্ত্রী রীতা রানী (৩৮)।
ওসি আলমগীর জাহান জানান, আটককৃত রোজি ও মালেকা তাদের নিজ বাড়িতে জেলার এবং জেলার বাহির থেকে সুন্দরী নারীদের নিয়ে এসে অসামাজিক কর্মকান্ড ও মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ