• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়ছে

সিসি নিউজ ডেস্ক ।। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরো এক দফা বাড়ানো হতে পারে। করোনা পরিস্থিতি এবং দেশে চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধির কারণে এই ছুটি বৃদ্ধি হতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। আগামী দুই তিন দিনের মধ্যে সরকারের উপর মহলে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, চলমান লকডাউনের সময়সীমা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কারণে আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা থাকলেও এই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চলমান ছুটি কতদিন বৃদ্ধি করা হবে সে বিষয়ে এখনো কিছু বলেনি সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে সরকারের উপর মহলের সঙ্গে আলোচনা করে ঘোষণা দেওয়া হবে।

করোনা মহামারীর কারণে গত ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি দফায় দফায় বৃদ্ধি পেয়ে এখনো চলমান আছে।

গত ফেব্রুয়ারিতে করোনার সংক্রমণ কমে যাওয়ায় ঈদের পর ২৩ মে স্কুল-কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। নতুন করে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় নতুন করে ছুটি বাড়িয়ে তা ২৯ মে পর্যন্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ