খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামায় সাড়ে ৩০ কেজিসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের আগ্রা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১৩ এর টিম। আটককৃতরা হলেন কুমিল্লা জেলার মোঃ সুজন (২৬) ও একই এলাকার গাজী সুজন (৩৭)।
এ বিষয়ে র্যাব-১৩, দিনাজপুরের কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ীরা বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে খানসামা থানায় হস্তান্তর করা হয়েছে।