• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে হুমকির মুখে রাস্তা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় চাঁদখানা চরকবন গ্রামে ড্রেজার মেশিন দিয়ে অবাধে চলছে বালু উত্তোলন। ফলে তিন গ্রামের ৭ হাজার লোকের যাতায়াতের একটি মাত্র রাস্তা চরম হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ নর্থ পোলট্রি ফার্মের রাস্তা ঘেষা জমি থেকে বালু উত্তোলনের ফলে রাস্তাটি ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে।রাস্তাটি ভেঙ্গে গেলে আমাদের দুর্ভোগের সীমা থাকবেনা। এছাড়া ফসলী জমিও ভেঙ্গে যাচ্ছে ওই খালে।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়,রাস্তা ঘেষা একটি জমিতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এছাড়াও ১০০গজ দূরে আরো একটি ড্রেজার মেশিন লাগানো হয়েছে।এসব মেশিন দিয়ে বালু উত্তোলন করা হয় রাত ৮টার পর থেকে ভোর পর্যন্ত। মেশিনের বিকট শব্দে এলাকাবাসি অতিষ্ঠ হয়ে উঠেছে।

এলাকাবাসি জানায়, ডাঙ্গাপাড়া চরকবন ও বেহায়াপাড়া গ্রামের ৭ হাজার মানুষের কিশোরগঞ্জ এবং তারাগঞ্জ উপজেলা যোগাযোগের একমাত্র ভরসা এই কাঁচা রাস্তাটি। রাস্তাটি ভেঙ্গে গেলে আমাদের চরম দুর্ভোগে পড়তে হবে। ডাঙ্গা পাড়া গ্রামের সোলার রহমান জানায়, প্রতিরাতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে নর্থ পোলট্রি ফার্ম কর্তৃপক্ষ।এতে করে রাস্তা ছাড়াও আমাদের ফসলি জমি ভেঙ্গে যাচ্ছে খালে। চরকবন গ্রামের মোফাজ্জল হোসেন বলেন নিষিদ্ধ ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উঠায় ৪ মাথা থেকে পারের হাট ও কিশোরগঞ্জ তারাগঞ্জ যোগাযোগের রাস্তা খালে ভেঙ্গে যেতে বসেছে।

নর্থ পোলট্রি ফার্মের দায়িত্বরত ম্যানেজার এম এম বিল্লাহর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি রাস্তা খালে ভেঙ্গে যাওয়ার আশংকা উড়িয়ে দিয়ে বলেন ভেঙ্গে গেলে আমরা মেরামত করে দিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় এর আগে নর্থ পোলট্রি ফার্মের মেশিন জব্দ করা হয়েছিল। পুনরাবৃত্তি ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ