নীলফামারী প্রতিনিধি ।। চিকিৎসার মান উন্নয়ন, সঠিক চিকিৎসাসহ সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করাল লক্ষ্য নিয়ে নীলফামারীতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির দ্বি-বার্ষিক সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের একটি রেস্তোরার সম্মেলণ কক্ষে সমিতির বিশেষ বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করেন সভার সভাপতি মৌন জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজার রহমান শাহ্।
সভায় উপস্থিত সমিতির সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে জেলা সদরের পদ্মা ডায়াগনস্টিকের স্বত্তাধিকারী মনসুর ফকিরকে সভাপতি ও ডিজি কেয়ার ডায়াগনস্টিকের স্বত্তাধিকারী কাজী মামুনুর রশীদকে সাধারণ সম্পাদক এবং ইবাদত ডায়াগনস্টিকের স্বাত্তাধিকারী তাহাজ্জত হোসেন টিটুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নর্বনিবাচিত কমিটির সভাপতি মনসুর ফকির জানান, মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতসহ চিকিসার মানউন্নয়ন এবং সঠিক চিকিৎসা দিতে কাজ করবে এই দ্বি-বার্ষিক এই কমিটি।