উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি)সানিউল ফেরদৌস, অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, দিনাজপুর সদর উপজেলা নির্বাহি অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদ সরকার, দিনাজপুর জেলা ট্রাক,ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সাদাকাতুল বারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন,সংকটকালীন সময়ে সরকার আপনাদের পাশে রয়েছে। আপনারা শঙ্কিত হবেন না। সরকারের সাথে জেলা প্রশাসনও আপনাদের পাশে রয়েছে। আমাদের কার্যক্রম চলমান থাকবে। আপনারা সব সময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানবেন।
সদর উপজেলা চেয়ারম্যান এমদাদ সরকার বলেন, শ্রমিক ইউনিয়নের ঐক্যের জন্য আজকে আপনাদের সহযোগী আপনাদেরই ভাই যারা বিভিন্ন কারনে মৃত্যুবরণ করেছেন তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে। এর পুরো কৃতিত্ব আপনাদের । আপনাদের জন্যই এটা সম্ভব হয়েছে। তাদের মৃত্যুর পরে তাদের পরিবারের হাহাকার এর মধ্যে ছিল। আর এই সময় আপনারা তাদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের সততা, একতা জন্য এটা করতে পারতেছেন ভবিষ্যতে এমন একত্রে থাকেন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবেন।
অনুষ্ঠান শেষে করোনায় ক্ষতিগ্রস্ত ৩০০ শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।