• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কাল সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের উপ-নির্বাচন হচ্ছে না

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিল্প সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচন হচ্ছে না। কাল সোমবার (৩১ মে) এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জেলা প্রশাসনের আদেশে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ আজ রাতে সংসদের উপ-নির্বাচন পরিচালনায় দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের অবগত করেছেন।

তিনি সিসি নিউজকে জানান, জেলা প্রশাসন কর্তৃক প্রেরিত এক পত্রে বলা হয়েছে যেহেতু সরকার করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সকল বিধিনিষেধ আরোপের সময়সীমা ৩০ মে মধ্যরাত থেকে ৬ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে, সেহেতু এ সময়ের মধ্যে এ নির্বাচন না করার পরামর্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য যে, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সদস্যদের একাংশ এ উপ-নির্বাচন অগণতান্ত্রিক ও অবৈধ উপনির্বাচনের প্রতিবাদেে এবং তা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে । আজ রবিবার (৩০ মে) বিকাল ৪ টার দিকে শহরের শেরে বাংলা সড়কের সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে ওই মানববন্ধন ও সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সাবেক সভাপতি সাংবাদিক লায়ন আমিনুল হক, সদস্য ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. সাখাওয়াৎ হোসেন, রুহুল আলম মাষ্টার, আব্দুল খালেক ও গোলাম রুবায়েত মিন্টু প্রমূখ। ওই সমাবেশ থেকে সোমবার অনুষ্ঠিতব্য সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের উপ-নির্বাচন প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়েছে।
সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদটি একটি ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সংগঠন। এর সদস্য সংখ্যা ১১০জন। শহরের রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, কবি-সাহিত্যিক, শিল্পী, সুশীল সমাজের লোকজন সংগঠনটির সদস্য। তিন বছর মেয়াদী ১৮ সদস্যের কার্যকরী কমিটির দিয়ে পরিচালিত হয়ে আসছে সংগঠনটি। চলতি বছরের গত ১৪ জানুয়ারী ঐতিহ্যবাহী এ সংগঠনটির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারের মৃত্যুবরণ করেন। এতে সংগঠনের সাধারণ সম্পাদকের পদটি শূন্য হয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ