• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অপপ্রচারের দায়ে ‘জাগো সৈয়দপুর’ বিরুদ্ধে থানায় অভিযোগ

সিসি নিউজ ।। সৈয়দপুর ল্যাব ও চিকিৎসকের নামে অপপ্রচার করার দায়ে ফেসবুক পেইজ ‘জাগো সৈয়দপুর’-এর এডমিনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শহরের শেরে বাংলা সড়কস্থ (সিনেমা রোড) সৈয়দপুর ল্যাবের মালিক সার্জেন্ট (অবঃ) ইফতেখার মো. বেলাল গত ৩১ মে নিজে বাদী হয়ে অভিযোগটি দায়ের করেছেন।

আজ মঙ্গলবার (১ জুন) দুপুরে সৈয়দপুর প্লাজাস্থ একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেন ল্যাবের মালিক।

তিনি জানান, ওই ফেসবুক পেইজের এডমিন সৈয়দপুর ল্যাবে রক্তের গ্রুপ নির্নয় সংক্রান্ত একটি মনগড়া তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করেছেন। যার ফলে আমার ল্যাবের ও কর্মরত চিকিৎসকদের সুনাম ক্ষুন্ন হচ্ছে। দীর্ঘ এক যুগ থেকে অত্যন্ত সুনামের সাথে সৈয়দপুর শহরে ল্যাবটি পরিচালনা করে আসছি। কোন স্বার্থনেষী মহল ব্যবসায়িক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে এমন কাজটি করছে। আর এ কারনে আইনী পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।

উল্লেখ্য যে, অভিযোগে ফেসবুক পেইজ ‘জাগো সৈয়দপুর’ এর এডমিন হিসেবে দায়িত্ব পালন করছে মো. এনামুল হক নামে এক ব্যাক্তি।

তবে ফেসবুক পেইজ ‘জাগো সৈয়দপুর’-এর এডমিন হিসেবে দাবি করছে শান্ত নামে এক যুবক। তিনি সিসি নিউজকে পাঠানো চিঠিতে জানান, এনামুল হক এ গ্রুপের এডমিন নন। তিনি একজন সদস্য। যেহেতু গ্রুপটি সকলের জন্য উন্মুক্ত, তাই সেখানে সবাই কোন কিছু পোষ্ট করতে পারে। ওই সদস্য সৈয়দপুর ল্যাবের ভূয়া রিপোর্ট সংক্রান্ত সতর্কতামূলক একটি পোষ্ট দিয়েছিল। এজন্য ল্যাব কর্তৃপক্ষ পেইজটি ও এর এডমিনের নামে থানায় একটি মিথ্যা অভিযোগ করেছে বলে তিনি দাবি করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ