• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের প্রতীকী ক্লাস

জয়পুরহাট প্রতিনিধি ।। সারাদেশে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতীকী ক্লাসের আয়োজন করে জয়পুরহাট জেলার সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জিরো পয়েন্টে এসে শেষ হয় এবং পরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১জুন) দুপুরে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জয়পুরহাট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিভাবকরা বিভিন্ন লেখা সম্বলিত প্লে-কার্ড হাতে নিয়ে মানরব বন্ধনে অংশ নেন।

প্রতীকী ক্লাসে শিক্ষক হিসেবে ছিলেন আমদই ইউনাইটেড কলেজের আইসিটি বিভাগের প্রভাষক উৎপল দেবনাথ ও শিক্ষাবিদ ওবায়দুল্লাহ মূসা। এ সময় দেশের সমসমায়িক বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। তারা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানান।

এর আগে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী রিফাত রহমানের সভাপতিত্বে ও সোহান কাদিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরকারি কলেজের শিক্ষার্থী রাশেদ ইসলাম, সাইফুল ইসলাম, নাজমুল হোসেন, রিফাত আমিন রিয়ন, রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী রেহেনা পারভিন খুশি, মঙ্গলবাড়ী এম এম কলেজের শিক্ষার্থী রুবেল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সমাবেশ থেকে সাধারণ শিক্ষার্থীরা সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলার দাবি জানার পাশাপাশি অতিদ্রুত সাধারণ শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ