খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫জুন) দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে খানসামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেলাটি অনুষ্ঠিত হয়।
ভার্চুয়ালী প্রদর্শনী মেলাটি উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি।
এসময় উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা শাহ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ভেটেরিনারি সার্জন বিপুল চক্রবর্তী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকারসহ আরো অনেকে।