নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীতে শুরু হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। শনিবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপস্যুল খাওয়ানোর মধ্য দিয়ে কম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
এসময় সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কিবর , নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লিজা বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জাহাঙ্গীর কবির জানান, ৫ জুন থেকে শুরু হওয়া ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে ১৯ জুন পর্যন্ত। এবার জেলার ১৫৮৭টি কেন্দ্রে মোট তিন লাখ তি হাজার ৮৯৩ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস্যুল খাওয়ানো হবে।