• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরলে সড়ক দূর্ঘটনায় নিহত ২

তাফহিমুল ইসলাম , দিনাজপুর ।। দিনাজপুর জেলার বিরল উপজেলা স্থল বন্দর সড়কের  মেসার্স সুবাইতা ফিলিং স্টেশনের সামনে ইজিবাইক ও মোটরসাইকেলর ধাক্ক দিলে মোটরসাইকেল ও ইজিবাইক চালক ঘটনা স্থানে নিহত হয় আর আশঙ্কাজনক আবস্থায় ৪ জনকে এম এ আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৬জুন) দুপুর দুইটায় লিচু আনতে যাচ্ছিল ট্রাকটির সাথে মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসছিল ইজিবাইক। ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ইজিবাইক ও মোটরসাইকেলকে ধাক্ক দিলে ঘটনা স্থানে নিহত হয় মোটরসাইকের চালক রংপুর বদরগঞ্জ উপজেরার তমিজউদ্দিন এর ছেলে আজিজুর হক(৬০) ও ইজিবাইক চালক বিরল উপজেলার বুনিয়াদপুর গ্রামের মৃত খেজাল উদ্দীনের ছেলে আবদুল খালেক।

ঘটনায় গুরুতর আহত ৪ হলেন বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপ্রর গ্রামের আক্তার উদ্দিনের ছেলে মোজাহার আলি(৪৫),ঠাকুরগাঁও জেরার রাণীসংকেল উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার এলাকার কাচালাপাড়া গ্রামের মৃত ওয়ারেস আলীর ছেলে উমর আলী(৫৫) উমর আলীর স্ত্রী দিলেসা বানু(৪৫) ও মোটরসাইকের আরোহী বিজোড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের রহমান মনডলের ছেলে রবিউল ইসলাম

বিরর ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার (ভারপ্রাপ্ত) আজাহারুল ইসলাম বলেন, দুপুরে একটি ট্রাক বিরল উপজেলাতে নাড়াবাড়ী বাজারে লিচু আনতে যাচ্ছিল।একই দিকে একটি মোটরসাইকেলের ২জন আরাহী ।পথিমধ্যে ঘটনাস্থলে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে প্রথমে মোটরসাইকেল কে ধাক্ক দেয় এতে তারা রাস্তায় পড়ে যায়। এর পরেই বিপরীত দিক থেকে আসা ইজিবাইকে ধাক্ক দেয় । দূঘটনাই মোটরসাইকেল চালক ও ইজিবাইক চালক ঘটনাস্থ্যলেই নিহত হন। দূঘটনায় ৪জনকে উদ্ধার করে দিনাজপুর এম এ আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম বিষয়টি নিচ্শিত করে বলেন আমরা ঘটনা থেকে ট্রাকটিকে থানায় নিয়ে এসেছি ।ট্রাক চালক ও হেলপার পালিয়েছে। আমরা আইন আনুসারে ব্যবস্থ্য নিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ