• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বোদায় বাসের ধাক্কায় খাদ্যগুদাম কর্মকর্তা নিহত

পঞ্চগড় প্রতিনিধি ।। পঞ্চগড়ের বোদায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সুবল কুমার সরকার (৫০) নামে খাদ্য বিভাগের এক কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার দুপুরে বোদা উপজেলা মন্নাপাড়া এলাকার পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুবল কুমার ঠাকুরগাঁও জেলার দক্ষিণ বঠিনা ফারাবাডড়ি এলাকার নরেশ চন্দ্র সরকারের ছেলে।

ঘটনার পর জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার ইউসুফ আলীসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং খাদ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রয়োজনের কারণে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুবল কুমার সরকার ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলে পঞ্চগড়ে তার কর্মস্থলে যাচ্ছিলেন। মন্নাপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। এসময়গুরুতর আহতঅবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, বাসটিকে আটক করা হলেও ঘটনার পর থেকে বাসচালক ও সহকারী পলাতক। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ