• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগ‌ঞ্জে ভূ‌মি সেবা সপ্তা‌হের উ‌দ্বোধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মধ্য দিয়ে নাগরিক সেবাকে সহজ ও দ্রুত নিষ্পত্তি করার লক্ষে উপজেলা ভূমি অফিসে ৫দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।
‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যে পীরগঞ্জ উপ‌জেলায় ভূ‌মি সেবা সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশের মত রোববার (৬ জুন থেকে ১০ জুন ৫দিন ব্যাপী এই কার্যক্রম উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
জানা গেছে, সারা দেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্ট্রি কার্যক্রম চলছে। সকল ভূমি মালিককে নিজ নিজ ইউনিয়নের ভূমি অফিসে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের এক কপি ছবি, নামজারি খতিয়ানের ফটোকপি/সর্বশেষ খতিয়ানের কপি, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের খাজনা দাখিলার কপি জমা দেয়ার জন্য অনুরোধ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দীন ভূঞা জনী।
উপজেলা সহকারী কমিশনার বলেন, রোববার থেকে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। আগামী ১০ জুন পর্যন্ত এই সেবা কার্যক্রম চলবে। ইতমধ্যে সেবা গ্রহীতারা সেবা গ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ