• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বউ পেতে নতুন স্বামীর মামলা

সিসি নিউজ ।। নীলফামারীর জলঢাকায় স্ত্রী মনিরা সুলতানাকে অপহরণের অভিযোগে সাবেক স্বামী মোরশেদুর রহমান মিনারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন বর্তমান স্বামী সেলিমুর রেজা। মনিরা সুলতানা জলঢাকায় ব্র্যাকে কর্মী হিসেবে কর্মরত।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জলঢাকা থানার ওসি (তদন্ত) ফজলুল হক।

অভিযুক্ত মিনার কুড়িগ্রামের উলিপুর উপজেলার মহসিন আলীর ছেলে। আর সেলিমুর রেজা বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শাহজাহান আলীর ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রায় ১০ বছর আগে মিনারের সঙ্গে মনিরা সুলতানার বিয়ে হয়েছিলো। তারপর ২০২০ তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তী সময়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মনিরা সুলতানাকে বিয়ে করেন সেলিমুর রেজা। বিয়ে বিচ্ছেদের পর থেকে মনিরাকে উত্ত্যক্ত করেন সাবেক স্বামী মিনার। এ ঘটনায় এর আগেও তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছিল।

ঘটনার দিন সোমবার সকালে জলঢাকার আমরুলবাড়ি এলাকায় মনিরা সুলতানার পথরোধ করেন সাবেক স্বামী মিনার। পরে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে ধরতে মাঠে নেমেছে পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ