• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ৭২ জন করোনা রোগী শনাক্ত, কঠোর বিধিনিষেধ

জয়পুরহাট প্রতিনিধি ।।  সীমান্ত এলাকা জেলা জয়পুরহাটে একদিনে ৭২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে জয়পুরহাট পৌরসভা ও পাঁচবিবি পৌরসভা এলাকা কঠোর বিধিনিষেধ আরোপের মধ্যে দিয়ে চলছে। এ নিয়ে জেলায় ৯ দিনে করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭২ জনে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা.ওয়াজেদ আলী।

বিধি নিষেধ আরোপের ঘোষণা অনুযায়ী জয়পুরহাট ও পাঁচবিবি পৌর এলাকায় বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত ওষধের দোকান ব্যতীত সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি চলাফেরা ও স্বাস্থ্যবিধি মেনে চলারও বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। বিকেল ৫টার পর থেকে বিধি-নিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য মাঠে কাজ করছেন জেলা পুলিশ ও প্রশাসন।

জেলা সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী বলেন, করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সর্বশেষ ২৪ ঘন্টায় এ জেলায় ৩১০ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এদিকে করোনা আক্রান্ত হয়ে জেলার কালাই উপজেলার পাঁচগ্রামে সৈয়দ আলী ফকির (৩৮) নামে এক জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে নিহতের পরিবার ও জেলা সিভিল সার্জন অফিস তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত সৈয়দ আলী পাঁচগ্রামের আহম্মদ আলী ফকিরের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে সদিজ্বর, শাষকষ্ট ও করোনার অন্যান্য উপসর্গ নিয়ে তাকে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে তারা ভর্তী করান ও সেখানে করোনা পরীক্ষার নমুনা দেন। নমুনাতে তাঁর করোনা পজেটিভ ধরা পরে। এ ক’দিন করোনার সঙ্গে লড়াই করে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী আরো বলেন, সরকারী তত্বাবধানে ও স্বাস্থ্যবিধি মেনে নিহতের দাফন কার্য সমপন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ