খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামা উপজেলার জয়গঞ্জ-নীলফামারী সীমান্তে ঢেপা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মহসীন আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১১ জুন) রাতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম এই অর্থদ- দেন।
ইউএনও মাহবুব জানায়,পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক ও কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।