• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাল থেকে দিনাজপুরে লকডাউন, সচেতন নয় মানুষ

Exif_JPEG_420

তাফহিমুল ইসলাস, দিনাজপুর ।। দিনাজপুর সীমান্তবেষ্টিত জেলা হওযায় সব সময় ছিল করোনায় রেড লাইনে। করোনা সংক্রমনরোধে গত সপ্তাহে কঠোর বিধি-নিষেধ জারী করে জেলা প্রশাসক। বরাবরের মত মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যামান আদালত। শহরের গুরুত্বপূর্ন জায়গায় স্বাস্থ্য সচেতনতাসহ মাস্ক পরিধানের কথা মাইকে প্রচার করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই আসেনি বেড়েছে করোনা সংক্রম।

বিশেষজ্ঞদের মতে করোনা সংক্রমনরোধে মাস্ক পরিধান পরিধানের বিকল্প নেই। মানতে হবে সামাজিক দূরত্ব ও স্বস্থ্যবিধি। সোমবার শহরের বাহাদুর বাজার, গোর-এ শহীদ ঈদগাহ ময়দানের কাঁচা বাজারসহ বিভিন্ন স্থ্যান ঘুড়ে দেখা যায় মানুষ মাস্ক পড়লেও তা নাকেন নিচে কিংবা ধুতলিতে পড়ে আছেন। বাজারে বিক্রেতাদের মধ্যে অধিকাংশ বিক্রেতার মুখে মাস্ক নেই। বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বললে তারা জানান, মাস্ক পড় বেশিক্ষন থাকা যায়না। গরমের জন্য তা খুলে রাখি।

সবজি কিনতে আসা আব্দুল সালাম বলেন, একা সচেতন হলে কিছুই হবে না । আমি মাস্ক পড়ে আছি কিন্তু বাজারের সব বিক্রেতাদের দিকে দেখেন কারো মুখে মাস্ক নেই। সকলে যদি সচেতন হয় তাহলে করোনা এমনিতেই শেষ হয়ে যাবে।

গত ১৪ দিন থেকে বাড়তে শুরু করেছে করোনায় সক্রামন, করোনা আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। নতুন ১ জন মৃত্যুসহ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ১৪৪ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৩৮ দশমিক শূণ্য ৪ শতাংশে দিনাজপুরের শনাক্তের হারের সর্বোচ্চ। ১ দিনের ব্যবধানে করোনা আক্রান্ত সংখ্যা বেড়েছে দ্বারিয়েছে ৭০ জনে। জেলায় মোট করোনা আক্রান্ত সংখ্যা ৬ হাজার ৩৪১ জন।

এদিকে করোনা সঙক্রামন বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলাকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার ১৫ জুন সকাল ৬টা থেকে ২১ জুন সন্ধ্যা ৬ পর্যন্ত লকডাউন দেওয়া হয়েছে।

রবিবার (১৩ জুন) রাত ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। বলা হয়, সদর উপজেলার সকল প্রকার বাজার দোকানপাট  জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সদরের ঔষধ, কাঁচাবাজার ও খাদ্যসামগ্রীর দোকান ব্যতিত অন্য সকল দোকান ও মার্কেট বন্ধ রাখার। মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। সদর উপজেলার সকল প্রকার গণপরিবহন, ইজিবাইকে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র কৃষি, জরুরী সেবা চালু থাকবে। সরকারি স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে অন্যান্য নির্দেশনা মানতে বাধ্য করা হবে।

দিনাজপুর সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুচ বলেন, গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ১ জন মৃত্যু হয়েছে। ১৮৪ টি নমুনা পরীক্ষা করে ৭০ আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৯ জন, বিরামপুরে ২৩ জন, হাকিমপুরে ১১।  করোনা শনাক্তের হার ৩৮.০৪ শতাংশ। জেলায় এ পর্যন্ত ৬ হাজার ৩৪১ জন করোনা পজিটিভ এসেছ। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৫হাজার ৬৬৫ জন। মারা গেছেন ১৪৪জন । যার মধ্যে গত ১৪ দিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। ১৬ জনের মধ্যে সদর উপজলাতে ৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ