• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ীতে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর এই বাইসাইকেল বিতরণ করা করা হয়। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাম্মত হাসিনা ভূঁইয়া প্রমুখ।
বিতরণকালে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি তাদের নিরাপদে যাতায়াতের জন্য এই বাইসাইকেল প্রদান করছেন। শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের পাশাপাশি সকলকে উন্নয়নের সামিল করতে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তিনি চান সকল গোষ্ঠীকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ