• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ঝরে পড়া স্কুল শিক্ষার্থীদের তালিকা করছে সরকার

সিসি নিউজ ডেস্ক ।। করোনা পরিস্থিতির মধ্যে সারা দেশে আট থেকে ১৪ বছর বয়সী ঝরে পড়া শিক্ষার্থীদের তালিকা তৈরিতে কাজ করছে সরকার।

আজ সোমবার (১৪ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, করোনার আগে সারা দেশের স্কুলগুলোতে তালিকাভুক্ত শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, সেখান থেকে করোনা পরিস্থিতির মধ্যে কতজন ঝরে গেছে তার তালিকা করার জন্য সব উপজেলায় নির্দেশনা পাঠানো হয়েছে।

সূত্র আরো জানায়, করোনাকালে কোনো কোনো স্কুলে অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে। এসব শিক্ষার্থী কোন স্কুল থেকে গিয়ে সেখানে ভর্তি হয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর সরকারঘোষিত লকডাউনের কারণে ঢাকার অনেক কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে। এদের অনেকে বিভিন্ন এলাকার বিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়েছে। এর পুরো চিত্র পেলে স্পষ্ট হওয়া যাবে ঢাকা শহরে প্রাথমিকের শিক্ষার্থী কমে গেছে কি-না। এ ছাড়া অন্যত্র চলে যাওয়া শিক্ষার্থী ও ঝরে পড়া শিক্ষার্থীও চিহ্নিত করা যাবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই এসব নির্দেশ দেওয়া হয়েছে।

এরই মধ্যে জরিপ পরিচালনায় দেশের সব উপজেলায় নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর আওতায় আউট অব স্কুল চিলড্রেন কার্যক্রম বাস্তবায়ন করছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই)। রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক-২) ছাড়া দেশের ৬৪ জেলার ৩৪৫টি উপজেলায় এবং এটি বাস্তবায়ন করা হবে সব সিটি করপোরেশনসহ ১৫টি শহর এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ