• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হচ্ছে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারী সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা ও ওয়েব পোর্টাল ওরিয়েন্টেশন মঙ্গলবার (১৫জুন) অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এলিনা আকতার।
এতে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল হোসেন।
সভায় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি, জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সাধারণ সম্পাদক শাহজাহান আলী চৌধুরী এবং ইএসডিও’র জানো প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক দুলাল চন্দ্র বর্মণ বক্তব্য দেন।
একই অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলার ১৫টি বিদ্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ বিতরণ করা হয়।
জানো প্রকল্পের আইসিডি কনসালটেন্ট হাসিনুর রহমান মুন্নি জানান, ১৫টি ইউনিয়নের ৮১টি বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় সম্প্রতি। প্রতি বিদ্যালয়ে তিন বিভাগের নয়জনকে পুরস্কৃত করা হয়। যাদের পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিতরণ করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ