
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। “সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ই জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পাট উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা এটিএম তৈবুর রহমান, নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান, ডিমলার সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মহিবুর রহমান লোহানী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) রাকিবুল হাসান চৌধুরী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন, উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, ১দিন ব্যাপী উন্নত প্রযুক্তি নির্ভর, পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় “পাটচাষী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১শত জন প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।