• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জে করতোয়া নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির পাশে খেলা করার সময় নদীর পানিতে পড়ে গিয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের ডাংগসের ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই গ্রামের কৃষক অপরুল চন্দ্র সরকারের মেয়ে অনামিকা (৯) ও ছেলে অর্ভ (৭)।

স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার এসআই মোক্তার হোসেন জানান, বিকেলে বাড়ির পাশে করতোয়া নদীর ধারে খেলতে যায় দুই ভাই-বোন। খেলার এক পর্যায়ে দুই শিশু নদীর পানিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেতপে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, পরিবারের আপত্তি না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তরর করা হয়েছে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ