খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭জুন) বিকেলে উপজেলার বিভিন্ন পাকেরহাট,খানসামাসহ বিভিন্ন হাট-বাজারে স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম আমজাদ হোসেনের নির্দেশনায় এবি ফাউন্ডেশন ও আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে জনসচেতনতা মূলক কর্মসূচী সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এবি ফাউন্ডেশনের সহ-সভাপতি আজিজার রহমান,আব্দুলপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান এরশাদ আলী মন্ডল, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জিয়াউর রহমান, স্কাউট লিডার আবু তালেব, সহকারী শিক্ষক মাসুদ রানা, স্কাউট সদস্য এস এম জায়েদ ও সিয়াম সরকার।