• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ১০১০ পরিবার

সিসি নিউজ ।। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দ্বিতীয় দফায় নীলফামারীতে আরও ১ হাজার ১০ ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে। রোববার (২০ জুন) জেলার ৬ উপজেলার এসব পরিবারকে ঘর হস্তান্তরের মাধ্যমে হতদরিদ্র গৃহহীন ও ভূমিহীন পরিবার এসব নতুন আধা-পাকা বাড়ি পাচ্ছে।
নীলফামারী জেলা প্রশাসক রোববার সকাল সাড়ে ১০টায় জেলা সম্মেলন কক্ষে উপস্থিত থেকে ঘর হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেবেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, দ্বিতীয় দফায় জেলার নীলফামারী সদরে ১৫০ পরিবার, সৈয়দপুর ৬০, কিশোরগঞ্জ ১৫০, জলঢাকা ৩০০, ডোমার ২০০ ও ডিমলায় ১৫০ পরিবার ঘর পাচ্ছে। দ্বিতীয় দফায় প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয় হচ্ছে।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা বেগম জানান, রোববার এসব ঘর হস্তান্তর করা হবে। এতে এ উপজেলায় মাথা গোজার ঠাঁই পাচ্ছে আরো ১৫০টি গৃহহীণ পরিবার। তাদের মলিন মুখে ফুটবে হাসি । কারণ আর যেখানে সেখানে তাদের আশ্রয় খুঁজতে হবে না।
নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, মুজিববর্ষের উপহার হিসেবে সরকার ক' ক্যাটাগরিতে যারা ভূমিহীন ও গৃহহীন তাদের এবং খ’ ক্যাটাগরিতে যাদের ভূমি আছে কিন্তু গৃহ নেই তাদের নতুন ঘর তৈরি করার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবিহিকতায় দ্বিতীয়বারের মতো ১০১০টি পরিবার পাচ্ছে নতুন আধা-পাকা বাড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ