• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর বিভাগে করোনায় আরও ৮ জনের মৃত্যু

সিসি নিউজ ।। রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুরের ১ জন, ঠাকুরগাঁওয়ের ৩ জন, দিনাজপুরের ৪ জন রয়েছেন। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫২ জন। শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু জাকিরুল ইসলাম।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৯১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৬ জন। এদিকে গত ২৪ ঘন্টায় ৩৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার ২৯ শতাংশ। নতুন শনাক্তের মধ্যে রংপুরে ২০ জন, পঞ্চগড়ে ২ জন, নীলফামারীতে ৫ জন, লালমনিরহাটে ৫ জন, কুড়িগ্রামে ৩ জন, ঠাকুরগাঁওয়ে ১১ জন, দিনাজপুরে ৬৫ জন ও গাইবান্ধায় ২ জন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ