• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে আরও ১৩০ পরিবারের স্বপ্নপূরণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করেছেন। রবিবার সারাদেশে ২য় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি অসহায় পরিবারকে আধাপাকা ঘর ও জমি হস্তান্তরের শুভ উদ্ধোধন করেন তিনি। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই ঐতিহাসিক কাজের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী কয়েকটি জেলার উপকারভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলেন।
আর সেই উপলক্ষে সারাদেশের ন্যায় দিনাজপুরের চিরিরবন্দরেও ১৩০টি বাড়ির শুভ উদ্ধোধন করা হয়। এর সাথে উপকার ভোগীদের মাঝে ২য় পর্যায়ে ১৩০টি পরিবারের মাঝে জমির দলিল হস্তান্তর করা হয়।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসানের সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রনালয়ের সম্পাকিত স্থায়ী কমিটির সভাপতি জনাব, আবুল হাসান মাহমুদ আলী (এমপি)।
এই স্বপ্ন নীড়ের শুভ উদ্ধোধন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শ্রী জোতিষ চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মন্জুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম,অফিসার্স ইনচার্জ সুব্রত কুমার সরকার,মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রুনা পারভীনসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও আশ্রয়ন প্রকল্প ২ এর ২য় পর্যায়ের সকল উপকারভোগী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ