• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগ‌ঞ্জে ১০৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তর   

পীরগঞ্জ (রংপুর) প্র‌তি‌নি‌ধি।। মুজিববর্ষে দ্বিতীয় দফায় পীরগ‌ঞ্জে ১০৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রীর ঘোষণা ‘মুজিববর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না’ বাস্তবায়নের অংশ হিসেবেই গৃহহীন দ‌রিদ্র‌দের ওই ঘর দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় এ ঘরগুলো পাচ্ছেন গৃহহীন দরিদ্র পরিবার । যে ঘরগুলো দেয়া হচ্ছে সেগুলোর প্রত্যেকটিতে রয়েছে দুটি করে শয়নকক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট ও একটি লম্বা বারান্দা। প্রতিটি বাড়ি নির্মাণে এক লাখ ৭১ হাজার টাকা ব্যায়ে হ‌চ্ছে।

দ্বিতীয় দফায় ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একজন গৃহহীন মানুষ আশ্রয় পেলে তার জীবনটাই বদলে যায়। তিনি বলেন, ‘যার ঘর নাই, বাড়ি নাই, ফুটপাতে পড়ে থাকতে হয়, সে যখন একটা ঘর পায়, তার জীবনটাই বদলে যায়। ঘর পাওয়ার যে আনন্দ, যে হাসি, আমার কাছে এর চেয়ে আনন্দের কিছু নেই।

‘ক্ষমতায় থাকা মানে মানুষের জন্য কিছু একটা করার সুযোগ। যখন প্রথম সরকার গঠন করেছি, তখন থেকেই জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি।’গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্য‌মে রোববার সকালে বিনা মূল্যের ঘর দেয়া কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পীরগঞ্জ উপ‌জেলা প‌রিষদ অ‌ডিট‌টিয়াম হল রু‌মে অনু‌ষ্ঠিত উ‌দ্বোধ‌নি অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন পীরগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বি‌রোদা রানী রায়, উপ‌জেলা চেয়ারম্যান নুর‌ মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ পৌর‌মেয়র তা‌জিমুল ইসলাম শা‌মিম, উপ‌জেলা সহকারী ক‌মিশনার ভূ‌মি আলাউ‌দ্দিন মিঞা জ‌নিসহ উপ‌জেলার সকল কর্মকর্তা, ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যানগন ও উপকারভু‌গীরা উপ‌স্থিত ছি‌লেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ