• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ১৮৩০ কেজি সরকারি চাল জব্দ

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে ৩০ কেজি ওজনের ৬১ বস্তা ভিজিডি কর্মসূচির চাল জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িত ক্ষেতলাল উপজেলার হিন্দা কসবা গ্রামের সোনা মিয়ার ছেলে আব্দুল কাদের (৫০) পালিয়ে যান । রবিবার (২০ জুন) বিকালে কাদেরের নিজ বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নিরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
(ওসি) নিরেন্দ্রনাথ মন্ডল জানান, আব্দুল কাদের নিজ বাড়িতে সরকারি চালগুলো অবৈধভাবে মজুদ ও বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি ভিজিডি কর্মসূচির ৬১ বস্তা ভর্তি ১৮৩০ কেজি চাল জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে, পুলিশ তাকে গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ