• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে গোয়াল ঘরের তালা কেটে গাভী চুরি

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরের এক পল্লী থেকে একটি গাভী চুরি গেছে। গত শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাশিরাম ব্রম্মত্তর গ্রামের পশ্চিমপাড়া থেকে গাভীটি চুরি যায়। চুরি যাওার গাভীটির মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।
জানা গেছে, উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাশিরাম ব্রম্মত্তর গ্রামের পশ্চিমপাড়া মো. রেজাউল করিম। তিনি ঘটনার দিন গত শনিবার রাতেও প্রতিদিনের মতো যথারীতি তার নয় মাসের গর্ভবতী গাভীটি বাড়ির ভেতরের গোয়াল ঘরে তুলে দরজায় তালায় লাগিয়ে দেন। আর ওই দিন গভীর রাতে চোরেরা বাড়ির গোয়াল ঘরের তালার শিকল কেটে তার গাভীটি চুরি করে নিয়ে যায়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, গাভী চুরির ব্যাপারে তাকে কেউ জানাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ