• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফেন্সিডিল হাতে নিয়ে যুবকের সেলফি

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তবর্তী এলাকার খোরদা গ্রামের দিলদার হোসেন (২২) নামে এক যুবক হাতে ফেন্সিডিল হাতে নিয়ে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা পোস্ট করে বেশ সোরগোল ফেলে দেন। বিষয়টি পুলিশের নজরে এলে আজ রোববার বিকাল থেকে ওই যুবকের খোজে হন্যে হয়ে চষে বেড়াচ্ছেন তারা ।
দিলদার হোসেন পাঁচবিবি উপজেলার খোরদা গ্রামের সাবু হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন যাবৎ এ সীমান্ত এলাকায় মাদক কারবারীরা একটি চক্র গড়ে তুলেছে। অনেকটা বেপরোয়া মাদক কারবারিরা নিজেদের মাদক ব্যাবসায়ী হিসেবে পরিচয় দিতে নানা কৌশল অবলম্বন করে থাকেন। তারই ধারাবাহিকতায় মাদকসেবীদের দৃষ্টি আকর্ষন করতে মাদক কারবারী দিলদার তার ফেসবুক আইডি থেকে এমন কান্ডজ্ঞানহীন বিজ্ঞাপন পোষ্ট করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও করেন এলাকাবাসী।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, ফেন্সিডিল হাতে নিয়ে মোবাইল ফোনে সেলফি তুলে শনিবার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট করে দিলদার হোসেন। বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। সে এলাকায় চিহ্নিত মাদক কারবারী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা হয়েছে, এর আগে তাকে একাধিক বার পুলিশ গ্রেফতারও করেছে,কিন্তু ছাড়া পেয়ে দিলদার যা করেছে, তা ক্ষমার অযোগ্য। সে সহ এলাকার মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ তাদের গ্রেফতারে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ