• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গৌরনদীতে জাল ভোট দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

সিসি নিউজ ডেস্ক ।। বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কমলাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী ও বর্তমান সদস্য মন্টু মৃধা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ মৃধা গ্রুপের মধ্যে আজ সোমবার দুপুর একটার দিকে এই সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের ককটেল হামলায় ফিরোজ মৃধা গ্রুপের সমর্থক মো.মৌজে আলী মৃধা (৬৫) নিহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী) সার্কেল আবদুর রব হাওলাদার জানান, কমলাপুর ভোট কেন্দ্রের বাইরে সদস্য প্রার্থী মন্টু মৃধা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ মৃধা গ্রুপের মধ্যে দুপুরে সংঘর্ষের ঘটনায় মাথায় ককটেলের আঘাতে মো. মৌজে আলী নিহত হন। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

গৌরনদী রিটারনিং অফিসার মো.মামুনুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় কমলাপুর কেন্দ্রটিতে আধা ঘণ্টা ভোট বন্দ রাখা হয়েছিল। এখন পরিস্থিতি শান্ত এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। উৎস: কালের কণ্ঠ

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ