• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হুইপ সামশুল হকসহ ৬ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

সিসি নিউজ ডেস্ক ।। সম্পদের অনুসন্ধান চলাকালে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীসহ ছয়জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে সোমবার ঢাকা মহানগর আদালত থেকে এ সংক্রান্ত একটি আদেশ দেওয়া হয়। আদালতের আদেশের কপি এদিনই ইমিগ্রেশনে পাঠানো হয়েছে বলে জানান দুদকের একজন অনুসন্ধানকারী কর্মকর্তা।

আদালতের নিষেধাজ্ঞা পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন-সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাই ও ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ। দুদকের পরিচালক ও সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধান দলের প্রধান কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেন আদালতে আবেদন করেছিলেন বলে জানা গেছে। সোমবার রাতে দুদকের একজন আইনজীবী আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এর আগে ক্যাসিনোকাণ্ডের তথ্য প্রকাশের পর দুদক সামশুল হকসহ বেশ কয়েকজনের ক্ষেত্রে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। সেই নিষেধাজ্ঞার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা আসে যে, এ ধরনের নিষেধাজ্ঞায় আদালতের অনুমতি নিতে হবে। এর আলোকে দুদক থেকে ফের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ