• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ, মেম্বারসহ গ্রেফতার ২

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকায় পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দপ্তরী কাম নৈশপ্রহরী মেহেদী হাসান (২৫), ধর্ষণের ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য বালিঘাটা ইউনিয়নের ইউপি সদস্য রাশেদুল ইসলাম মামুন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। অপর আসামী পাঁচবিবি উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক আলীমুজ্জামান বাবুল (৪৫) পলাতক রয়েছে।

মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা ও থানা সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ জুন) সন্ধ্যায় বীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী মেহেদী হাসানের বাড়িতে পরীক্ষার প্রশ্ন পত্র নিতে পঞ্চম শ্রেণির ওই স্কুল ছাত্রী যায়। এ সময় বাড়িতে মেহেদীর মা-বাবা না থাকায় ওই ছাত্রীকে বাড়ির পাশের একটি ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। বাড়ি ফিরে এসে ওই ছাত্রী বিষয়টি তাঁর মা-বাবাকে জানালে তাঁরা স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিকে বিষয়টি জানায়। এ দিকে ধর্ষণের ঘটনাটি অর্থের বিনিময়ে আপোষ করে ধামা চাপা দেওয়াসহ মেয়ের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে ইউপি সদস্য রাশেদুল ইসলাম মামুন ও উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক আলীমুজ্জামান বাবুল। পরে এ ঘটনায় সোমবার (২১ জুন) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ ও ধর্ষণে সহযোগীতার মামলা করলে রাতেই নৈশ প্রহরী ও ইউপি সদস্যকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীকে গ্রেফতার করতে জোর চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ