• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আক্কেলপুর ও ক্ষেতলাল পৌরসভা এলাকায় সাত দিনের কঠোর বিধিনিষেধ

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় করোনা সংক্রমন রোধে আজ বুধবার থেকে আক্কেলপুর ও ক্ষেতলাল পৌরসভা এলাকায় সাতদিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৭ জুন থেকে জয়পুরহাট জেলার জয়পুরহাট ও পাঁচবিবি পৌরসভা এলাকায় কঠোর বিধিনিষেধ চলছে। এরপর গত শুক্রবার কালাই পৌরসভা এলাকায় বিধিনিষেধ জারি করা হয়।। আজ বুধবার বিকেল পাঁচটা থেকে আক্কেলপুর ও ক্ষেতলাল পৌরসভায় কঠোর বিধিনিষেধ জারির মধ্যে দিয়ে জয়পুরহাট জেলার পাঁচটি পৌরসভায় বিধিনিষেধের আওতায় এল।
জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, জয়পুরহাট-পাঁচবিবি-কালাই পৌরসভা এলাকায় বিধিনিষেধ চলছে। ওই তিন পৌরসভায় বিধিনিষেধে যেসব নির্দেশনা কার্যকর রয়েছে এদুটি পৌরসভায় সেই নির্দেশনায় রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রতিদিন বিকেল ৫টা থেকে পরদিন সকাল ৬ টা পর্যন্ত পৌরসভা এলকার সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ওষুধসহ ও জরুরি সেবাসমুহ আওতামুক্ত থাকবে। পৌর এলাকার লোকজন বিকেল পাঁচটা থেকে পরদিন ছয়টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হতে পারবে না। আগামী ৩০ জুন পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে।
জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানান, করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সর্বশেষ ২৪ ঘন্টায় এ জেলায় ২৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। জেলায় মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৩ জনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ