• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে একদিনে সর্বোচ্চ ১৩ জনের করোনা শনাক্ত

সিসি নিউজ।। নীলফামারী সৈয়দপুর উপজেলায় গত ২৪ ঘন্টায় একদিনে করোনাভাইরাস সবচেয়ে বেশি সনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সৈয়দপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১৩ জন। এরমধ্যে রেপিড এন্টিজেন নমুনা পরীক্ষায় ২৩ জনের মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষায় বিবেচনায় শনাক্তের হার শতকরা ৪৭.৮২ ভাগ। এছাড়া ঢাকা থেকে আসা রংপুরে দেয়া ১৬ জুনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে শহরের পুরাতন বাবুপাড়ায় ২ জন, বিমানবন্দর পশ্চিমপাড়ায় ২ জন (স্বামী-স্ত্রী), বাঁশবাড়ীতে ১ জন, চাঁদনগর আলম প্রেস এলাকায় ১ জন, কয়াগোলাহাটে ১ জন, বোতলাগাড়ী মাঝাপাড়ায় ২ জন, কামারপুকুর মৎস্যখামারের ১ জন ও বাঙ্গালীপুরে ১ জন। অপরদিকে রংপুরে দেয়া নমুনা পরীক্ষায় ঢাকা থেকে আসা রিপোর্টে পজিটিভ সৈয়দপুর বিমানবন্দর সিভিল এভিয়েশনে কর্মরত একজন পুরুষ ও একজন নারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ