সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় সেনাবাহিনীর মাহমুদুল হাসান নামে এক সেনা সদস্য মারা গেছেন। এসময় আরও দুই সেনা সদস্য আহত হলে রংপুর সামরিক হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।
আজ রবিবার দুপুরে সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলীর হাজী বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
সৈয়দপুর থানা পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যানকে বালুবাহী জাম ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা সেনাবাহিনীর তিন সদস্য আহত হন। এসময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে রংপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করায়। সেখানে মারা যায় মাহমুদুল হাসান নামের ওই সেনা সদস্য।
নিহত মাহমুদুল হাসান সৈয়দপুর সেনানিবাসে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কাকিনা গ্রামে।
খবর পেয়ে রংপুরের তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ওই বালুবাহী ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহযোগীরা পলাতক আছেন।
একাত্তর/ এনএ