সিসি নিউজ ডেস্ক ।। মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ২০২১ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ স্থগিত করা হয়েছে।
রবিবার (২৭ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোভিড-১৯ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে ফরম পূরণেন তারিখ ঘোষণা করা হবে।’
আগামী ২৯ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ফরম পূরণ করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
মহামারির কারণে গতবছরের ১৭ মার্চ থেকে দেশের সব স্কুল-কলেজ বন্ধ। কয়েক দফা উদ্যোগ নিয়েও শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি।