• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৬

সিসি নিউজ ডেস্ক ।। রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেইট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গেছেন। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ প্রায় ৫০জন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণে আশপাশের ভবনগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিস্ফোরণটি গাড়ির সিলিন্ডার নাকি কোনো ভবনের এসি থেকে হয়েছে সেটা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

ওই ঘটনায় হতাহত হওয়ার বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিস নিশ্চিত করলেও তাৎক্ষণিক সংখ্যা জানাতে পারেনি। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত আহত অন্তত ৩০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা বড় মগবাজারে একটি ভবনে বিকট শব্দে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের পর আগুন ধরে যায় বলে খবর পান। এরপর ঘটনাস্থলে ১৩টি ইউনিট পাঠানো হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, যদিও তারা এখনো বিস্ফোরণের কারণ নিশ্চিত হতে পারেন নি। তবে বিস্ফোরণটি বড় ধরনের বলে মনে হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণে আশপাশের ভবনগুলো কেঁপে উঠে। জানালার কাঁচ ভেঙে বৃষ্টির মতো নিচে পড়ছিল। এতে পথচারীরা আহত হন। কেউ কেউ বলছিলেন, গাড়ির গ্যাস সিলিন্ডার বা ট্রান্সফর্মার বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ধরে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ