• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মুক্তিযুদ্ধে শহীদ আমিনুল হক স্মরণে স্মৃতিফলক উন্মোচন

সিসি নিউজ ।। মহান মুক্তিযুদ্ধে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কৃতি সন্তান শহীদ আমিনুল হকের স্মরণে নির্মিত স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে সৈয়দপুর পৌর কার্যালয়ের প্রধান ফটকের বিপরীতে তাঁর ওই স্মৃতিফলক উন্মোচন করা হয়।

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নীলফামারীর সাংসদ রাবেয়া আলিম প্রধান অতিথি হিসেবে উপিস্থিত থেকে স্মৃতিফলকটি উন্মোচন করেন। স্মৃতিফলকে বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সৈয়দপুর পৌরসভার কমিউনিটি সেন্টারে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রজন্ম’৭১ এর সভাপতি এ এম মঞ্জুর হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান ময়না, পৌর আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন বেগ, পৌর প্যানেল মেয়র-১ শাহীন হোসেন, কাউন্সিলর জোবাইদুর রহমান শাহীন, মোস্তাফিজুর রহমান মুন্না সরকার, বেলাল হোসেন, প্রজন্ম’৭১ এর সহ-সভাপতি মজিবুল হক প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন শহীদ পরিবারের সন্তান এম আর আলম ঝন্টু।

প্রধান অতিথি সাংসদ রাবেয়া আলিম বলেন, শহীদ আমিনুল হক ছিলেন সৈয়দপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য (কোষাধ্যক্ষ)। ১৯৭১ সালে সৈয়দপুর হাই স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে থেকে পাকসেনার তাঁকে সৈয়দপুর ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে নির্যাতন করে। সৈয়দপুর বিমানবন্দরে মাটি কাটার কাজ করান। কাজ না করায় চাবুক মারেন। পরে সেখান থেকে পাকবাহিনীর দোসররা তাঁর হাত-পা বেঁধে প্রথমে চোখ তুলে ফেলে। পরে কান, হাত-পা কেটে টুকরা টুকরা করে নির্মম নির্যাতন করে হত্যা করে এবং পাট গুদামে মাটি চাপা দেয়। তিনি আরো বলেন, পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধে শহীদ আমিনুল হকের অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে এ ফলকের মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ