• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রচারণা ও মাস্ক বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সেচ্ছাসেবী সংগঠন ‘আমরাই পারি আমরাই পারবো’ এর উদ্যেগে সচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় পৌর এলাকার ঢাকা মোড়ে সাধারণ মানুষকে সচেত করতে রিকশা-ভ্যান,পথচারী ও বিভিন্ন শ্রেণি পেশার ৩ শতাধিক মানুষের মাঝে মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
প্রচারণা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নীরু সামসুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হোসেন, সংগঠনের সভাপতি সৈয়দ হাসান তারেক সানি, সেচ্ছাসেবী সৈয়দ হাসান মামুন প্রমূখ।
‘আমরাই পারি আমরাই পারবো’ সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সৈয়দ হাসান তারেক সানি বলেন, দিন দিন করোনা ভাইরাসের শনাক্ত ও মৃত্যুর হার বাড়ছে। তারপরেও অফনেকেই সচেতন হচ্ছেন না। কারো কারো কাছে মাস্ক থাকলেও তা থাকছে পকেটে কিংবা মুখের থুতনিতে ঝুলানো। মানুষকে সচেতন করতেই আমাদের এই সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ। এই কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ