• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় কৃষকদের বিনামূল্যে ধান রোপন মেশিন বিতরণ

ডিমলা (প্রতিনিধি) নীলফামারী ।। নীলফামারীর ডিমলায় রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কৃষক গ্রুপের মাঝে রাইস ট্রান্সপ্লান্টার (ধান রোপন) মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ১২টি কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে এ রাইস ট্রান্সপ্লান্টার (ধান রোপন) মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রেজাউল হাচান, উপজেলা সমবায় অফিসার আলমগীর জামান প্রমুখ।
এ বিতরণ অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় তাঁর বক্তব্যে বলেন, কৃষকের উন্নয়নে এবং তার ফসল যথাসময়ে ধানের জমিতে ধান রোপন করার জন্য সরকার বিনামূল্যে কৃষি প্রযুক্তি কৃষকের হাতে পৌঁছে দিচ্ছে।
সরকারের এই আন্তরিক প্রচেষ্টার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা আশা করছি এই ধান রোপন মেশিন বিতরণের ফলে কৃষকদের কষ্ট লাঘব হবে এবং তারা খুব দ্রুত তাদের ধান জমিতে রোপন করতে পারবে।
একই দিনে একই স্থানে খরিব-২ মৌসুম প্রণোদনা কর্মসুচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯শত জন কৃষকের মধ্যে প্রত্যেককে দুই কেজি হাইব্রীড ধান, ২০ কেজি ডিএপি, ১০ এমওপি সার এবং ৪শত জন কৃষকের মাঝে উপশি স্বল্প মেয়াদি জাতের ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ