• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে ৭টি ইউনিয়ন ও পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
২০২০-২০২১ অর্থ বছরে রোপা আমন ধানের হাইব্রীড ও উপসি জাতের প্রনোদনা প্রদানের জন্য উপজেলা কৃসি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।
এতে সভাপতিত্বে করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: রুম্মান আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বেতদীঘি ইউপি চেয়ারম্যান, উপাধক্ষ্য শাহ মোঃ আব্দুল কুদ্দুস, কাজীহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন,আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর হোসেন।
উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভায় হাইব্রীড জাতের ধান বীজ ৩৩শতকের প্রতি বিঘায়, একজন কৃষক ২ কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি করে মোট ১১০ জন কৃষকে এই প্রনোদনা প্রদান করা হয়। পর্যাক্রমে উপজেলার মোট ৬৬০ জন কৃষকে এই কৃষি প্রনোদনা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ