সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার প্রত্যন্ত পল্লীতে অবস্থিত জমিরিয়া সুলতানুল উলুম হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ জুন) দুপুরে আল মসজিদু বাইতুল কারিম নামের ওই মসজিদের ঢালাই কাজের উদ্বোধন করেন জমিরিয়া সুলতানুল উলুম মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মো. মতিউর রহমান। এসময় সেখানে উপস্থিত ছিলেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুর মোহাম্মদ, বাঁধন ফুড লিঃ এর স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল হামিদ, সমাজসেবক আতিয়ার রহমান, আব্দুস সালাম, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।