• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দরিদ্রদের বিনা খরচে করোনা পরীক্ষার নির্দেশ

সিসি নিউজ ডেস্ক ।। সারা দেশে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কোভিড–১৯ শনাক্তকরণ পরীক্ষা অধিকহারে করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় দেশের দরিদ্র জনগোষ্ঠীর কোভিড পরীক্ষা চলতি মাসে বিনা খরচে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতিতে পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যের করোনা পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে। এ অবস্থায় কোভিড–১৯ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের এই শ্রেণির জনগোষ্ঠীর করোনা পরীক্ষা শুধু জুলাই মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে সংশ্লিষ্ট সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এদিন ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০১ জনের। এ নিয়ে দেশে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ১৪ হাজার ৬৪৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ