• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চলছে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাসের কারণে দ্রুত অবনতি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার থেকে জারি করা কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন আজ। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে এবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব অফিস সাত দিনের জন্য বন্ধ রয়েছে।

আজ শুক্রবার (২ জুলাই) সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে চলছে অঝোর ধারায় বৃষ্টি। এছাড়া সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় রাস্তাঘাট প্রায় জনশূন্য। ব্যক্তিগত যানবাহনও তেমন একটা দেখা যায়নি। বিভিন্ন সড়কে অল্প কিছু রিকশা, মাইক্রোবাস, ট্রাক, কার্ভাড ভ্যান, পিকআপ চলাচল করতে দেখা গেছে।

বৃষ্টি উপেক্ষা করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও চোখে পড়েছে জেলা শহরগুলোতে। তবে কঠোর বিধিনিষেধ কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

করোনায় দেশে গত ছয় মাসে মারা গেছে ৬ হাজার ৯৪৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে গত এপ্রিল মাসে। দেশে শনাক্তের বিপরীতে এখনো পর্যন্ত মৃতের হার ১ দশমিক ৫৯ শতাংশ। আর বৃহস্পতিবার (১ জুলাই) এ যাবৎকালের সর্বাধিক ১৪৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ