• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার

তাফহিমুল ইসলাম, দিনাজপুর।। দিনাজপুরের পার্বতীপুরে গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিলে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মডেল থানাপুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো- শহরের রহমত নগর রেল কলোনীর ওবায়দুল কাদেরের ছেলে দিদারুল ইসলাম (৩০), নারায়নপুর কাগজীপাড়া গ্রামের রফিকুল মন্ডলের ছেলে ফিরোজ ইসলাম (২৬) ও গুলশান নগর মহল্লার জনাব আলীর ছেলে জুয়েল রানা (৩০)। পার্বতীপুর মডেল থানার ওসি ইমাম জাফর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য মতে , উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আনিছুর রহমান সরকার ও কেবিএম শাহারিয়া’র এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে দিদারুলকে দেড় কেজি গাঁজা, ফিরোজকে ৯৮ পিস ইয়াবা ও জুয়েলকে ৪৮পিস ইয়াবা, মাদক বিক্রির ৩০ হাজার ৬শ টাকাসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার উপ-পরিদর্শক বিধান চন্দ্র বর্মণ জানান, গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে মাদক বিক্রির সাথে জড়িত। এর মধ্যে জুয়েল রানা শহরের সিঙ্গারমোড়ে তার ঝুপড়ি চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ